কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : শুধু ‘ইল্লাল্লাহু’ বলে যিকির করা যাবে কি?

উত্তর : মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ কর’ (আহযাব, ৪১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম যিকির হল ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এবং সর্বোত্তম দু‘আ হল ‘আল-হামদুলিল্লাহ’ (তিরমিযী, হা/৩৩৮৩; মিশকাত, হা/২৩০৬)। এই হাদীছে পূর্ণ ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’র কথা বলা হয়েছে। তাই ‘ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আল্লাহু’ কিংবা শুধু ‘হু হু’ বলে যিকির করা যাবে না। যিকিরের এই পদ্ধতি কুরআন, সুন্নাহ কিংবা সালাফে ছালেহীন কারো থেকে প্রমাণিত নয়। বরং তা এক শ্রেণীর ছূফী এবং গোমরাহ সম্প্রদায়ের দ্বারা দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বিদ‘আত। তা অবশ্যই পরিত্যাজ্য (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)।

-মেহেদী হাসান আতিক

মান্দা, নওগাঁ ।


Magazine