কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : দু‘আ হিসাবে কুরআনের কিছু অংশ রুকূ ও সিজদায় পড়া যাবে কি?

উত্তর : দু‘আ হিসাবে কুরআনের কোনো আয়াত বা আয়াতাংশ রুকূ-সিজদায় পাঠ করা নিষেধ। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শুনে রাখো! রুকূ ও সিজদা অবস্থায় আমাকে কুরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে’ (মুসলিম, হা/৪৭৯; মিশকাত, হা/৮৭৩)। তবে

 رَبَّنَا آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَفِى الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আয়াতটির পূর্বে اَللّٰهُمَّ শব্দটি বসিয়ে পড়লে তা হাদীছে বর্ণিত দু‘আ হিসাবে গণ্য হবে (বুখারী, হা/৪৫২২)।

-মাসঊদ

পাহাড়ভাঙ্গা, ঠাকুরগাঁও।


Magazine