কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): জমি ভাগ করার সময় বোনদের ভিটে জমি না দিয়ে তাদের ভাগে সব ধানী জমি দিলে কি অন্যায় হবে? আরেকটি প্রশ্ন হলো, স্বামীর বাড়িতে ঝামেলার জন্য বোন যদি ভাইয়ের প্রতি ভালোবাসা দেখিয়ে জমি নিতে না চায় বা যা দিবে তাই নিবে বলে, তাহলে কি ভাইয়ের কোনো অপরাধ হবে?

উত্তর: পিতামাতার রেখে যাওয়া সব সম্পদে বোনদের অধিকার রয়েছে। সুতরাং তাদের সম্মতি ব্যতীত তাদেরকে ভিটে জমি থেকে বঞ্চিত করা অবশ্যই অন্যায় হবে (আন-নিসা, ৪/১১-১২; মুসনাদে আহমাদ, হা/২১০৮২)। বোনের স্বামীর বাড়িতে ঝামেলার সঙ্গে জমি বণ্টনের কোনো সম্পর্ক নেই। ভাইদের এমন মানসিকতা প্রদর্শন করা উচিত নয় যে, বোনেরা আশঙ্কা করবে, জমি গ্রহণ করলে হয়তো ভাইয়েরা বিপদে এগিয়ে আসবে না। বরং ভাইদের উচিত শরীআত মোতাবেক জমি বণ্টন করে দেওয়া এবং আশ্বাস দেওয়া যে, অনাকাঙ্ক্ষিত বিপদে তারা পাশে থাকবে।

-সোহানুর রহমান

রাজশাহী।

Magazine