উত্তর: যতবারই হোক পুনরায় সাক্ষাৎ হলে সালাম দেওয়াই উত্তম। কেননা আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ যখন তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করে, তখন সে যেন তাকে সালাম দেয়। অতঃপর দুজনের মাঝে যদি গাছ, দেয়াল বা পাথর আড়াল হয়ে যায় এবং তারপর আবার সাক্ষাৎ হয়, তাহলেও যেন তাকে সালাম দেয়’ (আবূ দাঊদ, হা/৫২০০)। তাই দিনে কয়েকবার সাক্ষাৎ হলেও উভয়ের সালাম বিনিময় করা উচিত।
প্রশ্নকারী : জহিরুল ইসলাম
ঢাকা।
