কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : আযান চলাকালীন টয়লেটে যাওয়া যাবে কি?

উত্তর : পেশাব-পায়খানার চাপ থাকলে শুধু আযান কেন ছালাত চলাকালীন সময়েও টয়লেটে যাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনু আরক্বাম (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘যখন ছালাতের তাকবীর হয়, তখন যদি তোমাদের কারও পায়খানা-পেশাবের প্রয়োজন হয়, তাহলে সে যেন প্রথমে পায়খানা-পেশাব সেরে নেয়’ (তিরমিযী হা/১৪২; মিশকাত, হা/১০৬৯)। আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ) -কে বলতে শুনেছি যে, খাবার এসে গেলে (তা রেখে দিয়ে) এবং পেশাব-পায়খানার বেগ হলে তা চেপে রেখে কেউ যেন ছালাত আদায় না করে (আবুদাঊদ, হা/৮৭)। অতএব, আযান চলাকালীন পেশাব-পায়খানার বেগ হলে আগে পেশাব-পায়খানার কাজ সারতে হবে।

-হাফিযুর রহমান

কালিয়াকৈর, গাজীপুর।


Magazine