উত্তর : সুন্নাত ছালাতগুলোতে ফরয ছালাতের মতই সূরা পড়বে। অর্থাৎ প্রথম দু’রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা তার অংশবিশেষ। আর শেষের রাক‘আতগুলোতে শুধু সূরা ফাতিহা। তবে সুন্নাত ছালাতের প্রতি রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য সূরাও পড়া যায়। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের প্রথম দুই রাক‘আতের প্রতি রাক‘আতে ত্রিশটি আয়াত তেলাওয়াত করতেন এবং শেষের দুই রাক‘আতে প্রায় পনেরটি আয়াত তেলাওয়াত করতেন (ছহীহ মুসলিম, হা/৪৫২; মিশকাত, হা/৮২৯)।
প্রশ্নকারী : তাহমীদ
রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।
