উত্তর: ছালাতে তাসবীহ সংশ্লিষ্ট আয়াত তিলাওয়াত করার পর ‘সুবহানা রব্বিয়াল আ‘লা’ বলা, আল্লাহর কাছে চাওয়ার আয়াত তিলাওয়াত করার পর প্রার্থনাসূচক বাক্য দ্বারা প্রার্থনা করা এবং আল্লাহর নিকট আশ্রয় সংশ্লিষ্ট আয়াত তিলাওয়াত করার পর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলো এমন আওয়াজে পাঠ করতেন যেন তাঁর পেছনে থাকা ছাহাবীগণ শুনতে পেতেন (ছহীহ মুসলিম, হা/৭৭২)।
উক্ত বিধান ছালাতের ক্ষেত্রে ইমাম, মুক্তাদী ও মুনফারিদ (একাকী ছালাত আদায়কারী) সকলের জন্য প্রযোজ্য। অনুরূপভাবে ছালাতের বাইরে তিলাওয়াতকারী ও শ্রোতার জন্যও প্রযোজ্য (নায়লুল আওতার, ২/২৬৬)।
প্রশ্নকারী : হানিফ বিন রমিজ উদ্দিন
চট্টগ্রাম।
