কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : আমার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বিজিবিতে চাকরি করতেন। কয়েক বছর পূর্বে তিনি মারা গেছেন। তার পেনশনের টাকা ও মুক্তিযোদ্ধার ভাতা আমার আম্মা এখনো পেয়ে থাকেন। উক্ত পেনশন ও ভাতার টাকা দিয়ে কি তিনি হজ্জ করতে পারবেন?

উত্তর : পেনশন ও ভাতার টাকা ব্যতীত পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে হজ্জ করাই উত্তম। কেননা মানুষের নিজ হাতের উপার্জন সবচেয়ে পবিত্র। রাফে‘ ইবনু খাদীজ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, কোন উপার্জন সবচেয়ে পবিত্র? তিনি বললেন, মানুষের নিজ হাতের উপার্জন এবং প্রত্যেক বৈধ ব্যবসা (মুসনাদে আহমাদ, হা/১৭৩০৪; মিশকাত, হা/২৭৮৩)।

-রায়হান

বুড়িচং, কুমিল্লা।


Magazine