কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): সারাদিন না খেয়ে থেকে ইফতারীতে বেশি খাওয়ার কারণে ইবাদতে অনীহা চলে আসে। এমতাবস্থায় মাঝে মাঝে তারাবীহপড়া হয় না। এতে কি আমার পাপ হবে?

উত্তর: রামাযান মাসে জামাআতের সাথে তারাবীহর ছালাত আদায় করা সুন্নাত (ছহীহ বুখারী, হা/৯২৪)। সুতরাং তারাবীহর ছালাত আদায়ের প্রতি যত্নবান হওয়া উচিত (আশ-শারহুল মুমতে‘, ৪/৫৯)। উল্লেখ্য, বেশি খাওয়ার কারণে যেহেতু ইবাদত পালনে অনীহা আসে, তাই পরিমিত আহার গ্রহণ করতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine