উত্তর: একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানী করাই যথেষ্ট। আব্দুল্লাহ ইবনু হিশাম রাযিয়াল্লাহু আনহু তার পরিবারের সবার পক্ষ হতে একটি বকরি কুরবানী করতেন (ছহীহ বুখারী, হা/৭২১০)। বিদায় হজ্জে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের উপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য’ (আবূ দাঊদ, হা/২৭৮৮; তিরমিযী, হা/১৫১৮)। সুতরাং একটি খাসিই একটি পরিবারের জন্য যথেষ্ঠ।
প্রশ্নকারী : আব্দুল্লাহ
ঢাকা।
