উত্তর : শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচার জন্য এই আয়াতটি একটি দু‘আ। তাছাড়া তার কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অনেকগুলো দু‘আ বর্ণিত হয়েছে। তার মধ্যে ‘আঊযু বিল্লাহি মিনাশ শায়ত্বানির রজীম’ও একটি। সুলায়মান ইবনু ছুরাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দুই ব্যক্তি একে অন্যকে গালি দিতে লাগল, তখন আমরা তাঁর নিকট বসেছিলাম। এদের মধ্যে এক ব্যক্তি খুব রাগান্বিত অবস্থায় তার সাথীকে গালি দিচ্ছিল, যাতে তার চেহারা লাল হয়ে গিয়েছিল। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি বাক্য জানি, যদি সে তা বলে, তবে তার রাগ চলে যাবে। তাহলো, أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ ‘আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই’। তখন ছাহাবীগণ লোকটিকে বললেন, তুমি কি শুনছ না, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? সে বলল, আমি পাগল নই (ছহীহ বুখারী, হা/৬১১৫; ছহীহ মুসলিম, হা/২০১৪; মিশকাত, হা/২৪১৮)।
-রফীকুল ইসলাম (বাবু)
কালীগঞ্জ, সাতক্ষীরা।
