কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : তায়েফে মানছূরা কারা?

উত্তর : সঠিক আমল-আক্বীদা ও আদর্শের অনুসারীরাই হল, ‘তায়েফে মানছূরা’ বা সাহায্যপ্রাপ্ত দল। তারা একজন ব্যক্তিও হতে পারেন। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, জামা‘আত হল সেটা যা হক্ব বা সত্যের সাথে মিলে যায়। যদিও তুমি একাকী হও (আল-ওয়াজীজ ফী আক্বীদাতিস সালাফীস সালেহ, ১/২৫পৃঃ)। আর হক্বের মানদ- হচ্ছে যার উপর ১৪০০ বছর পূর্বে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ছাহাবীরা ছিলেন (তিরমিযী, হা/২৬৪১)।

-আব্দুর রহমান

ক্ষেতলাল, জয়পুরহাট।


Magazine