উত্তর: কোনো সন্তান ছেলে না মেয়ে হবে তা নির্ধারিত হয় মায়ের পেটে অবস্থানকালীন সময়ে (ছহীহ মুসলিম, হা/২৬৪৫)। লিঙ্গ জন্মগতভাবে আল্লাহ তাআলার নির্ধারিত। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন’ (আশ-শূরা, ৪২/৪৯)। কিছু মানুষ শয়তানের প্ররোচনায় তাদের দেহের পরিবর্তন ঘটিয়ে পুরুষ নারীতে রূপান্তরিত হয় বা নারী পুরুষে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘আমি (শয়তান) তাদেরকে আদেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে’ (আন-নিসা, ৪/১১৯)। যারা সৃষ্টির পরিবর্তন করে তাদের প্রতি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৩১)। আর যদি বাস্তবেই ছেলে মেয়ে বা মেয়ে ছেলে হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তা ঘটাতে সক্ষম। তিনি বলেন, ‘নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান’ (আল-বাকারা, ২/২০)।
প্রশ্নকারী : ববিতা ইসলাম
গাইবান্ধা।
