উত্তর : উক্ত চুক্তিতে জমি আবাদ করতে দিলে টাকা হারাম হবে না। কেননা এটি লীজ পদ্ধতির অন্তর্ভুক্ত, যা শরী‘আতে জায়েয। হানযালা (রাঃ) বলেন, আমি রাফে‘ ইবনু খাদীজ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিনিময়ে জমি ভাড়া দেওয়া যাবে কি? তিনি বললেন, এতে কোন আপত্তি নেই (বুখারী হা/২৩৪৬, ২৩৪৭)।
প্রশ্নকারী : নাজমুল হক্ব
গাংনী, মেহেরপুর।
