কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): জিনের আছর কীভাবে বুঝা যাবে? এর নির্দিষ্ট কোনো লক্ষণ আছে কি? জিন কি মানুষের দেহে ভর করতে পারে?

উত্তর: মানুষের উপর জিনের প্রভাব আছে। তবে জিনের আছর (প্রভাব) বুঝার জন্য নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, কারণ এটি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা সূদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়’ (আল-বাকারা, ২/২৭৫)। অর্থাৎ তার সঙ্গে একটি শয়তান নিযুক্ত করা হবে। তাকে পাগলের মতো অবস্থায় পুনরুত্থিত করা হবে। এই আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, যারা জিনের প্রভাবজনিত আচ্ছন্নতা অস্বীকার করে এবং একে কেবল শারীরিক স্বভাবগত কারণ বলে মনে করে, তাদের ধারণা ভ্রান্ত। তারা আরও মনে করে যে, শয়তান মানুষের ভেতরে প্রবেশ করে না এবং তার কোনো প্রভাব মানুষের উপর পড়ে না— তাদের এ কথাও সঠিক নয় (তাফসীরে ‍কুরতুবী, ৩/৩৫৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় শয়তান আদম সন্তানের রক্তের শিরা-উপশিরার মধ্যে বিচরণ করে থাকে’ (ছহীহ বুখারী, হা/২০৩৮)।

প্রশ্নকারী : সুমাইয়া

বগুড়া।

Magazine