কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): কেউ যদি কুরবানীর সম্পূর্ণ গোশত কাউকে না দিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন যাবৎ পরিবারকে খাওয়ায়, তাহলে তার কুরবানী হবে কি?

উত্তর: কেউ যদি কুরবানীর গোশত অসহায় মানুষকে না দিয়ে শুধু তার পরিবারের সদস্যদের নিয়ে খায়, তাহলে তার কুরবানী বিশুদ্ধ হবে; কিন্তু তিনি গুনাহগার হবেন। কেননা আল্লাহ আদেশ করেন, ‘… তোমরা তা থেকে খাও এবং মিসকীন-ফকীরকে খাওয়াও’ (আল-হজ্জ, ২২/৩৬)। তিনি আরো বলেন, ‘অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ, অভাবগ্ৰস্তকে খাওয়াও’ (আল-হাজ্জ, ২২/২৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর গোশতের ব্যাপারে বলেন, ‘তোমরা খাও, জমা রাখো এবং দান করো’ (ছহীহ মুসলিম, হা/১৯৭১)। তবে এরকম কোনো মানুষ না থাকলে ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খেতে পারে। তবে ফকীর-মিসকীন থাকলে অবশ্যই দিতে হবে, নতুবা গুনাহগার হবে।

প্রশ্নকারী : হুমাম জিদান

পাবনা।

Magazine