কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : হাঁটুর উপরে প্যান্ট-পায়জামা উঠানোর ক্ষেত্রে শরী‘আতের বিধান কী?

উত্তর : হাঁটু হতে নাভী পর্যন্ত ঢেকে রাখা ভাল। তবে প্রয়োজনে হাঁটুর উপরে কাপড় উঠানো যেতে পারে। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটুর উপর কাপড় উঠিয়ে বসেছিলেন আবুবকর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকটে প্রবেশের অনুমতি চাইলে তিনি তাকে প্রবেশের অনুমতি দেন। এরপর ওমর রাযিয়াল্লাহু আনহু তাঁর নিকট প্রবেশের অনুমতি চাইলে তাকেও অনুমতি দেন। পরবর্তীতে ওছমান রাযিয়াল্লাহু আনহু তার নিকটে প্রবেশের অনুমতি চাইলে রাসূল রাযিয়াল্লাহু আনহু তার কাপড় হাঁটুর নীচে নামিয়ে নেন। (ছহীহ বুখারী, হা/৭০৯৭)। উল্লেখিত হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, নাভি থেকে হাটু পর্যন্ত সতর ঢাকা ভাল। তবে প্রয়োজনে তা উপরে উঠিয়ে রাখা যায়।

-মামুন আলী

গোদাগাড়ি, রাজশাহী।


Magazine