কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : রাগ দমনের কোনো দু‘আ আছে কি?

উত্তর : রাগ দমনের জন্য ‘আঊযুবিল্লাহ’; আঊযুবিল্লাহি মিনাশ-শাইত্বন’ অথবা, ‘আঊযুবিল্লাহি মিনাশ-শাইত্বনির রাজীম’ দু‘আটি পড়া যায়। সুলাইমান ইবনু সুরাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দুইজন লোক গালাগালি করছিল। তাদের এক জনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি এমন একটি দু‘আ জানি, যদি এ লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়তান’ অর্থাৎ, আমি শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাই। তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি কি পাগল হয়েছি? (ছহীহ বুখারী, হা/৩২৮২; ছহীহ মুসলিম, হা/২৬১০)।

-ফারূক ইসলাম

 নলডাঙ্গা, নাটোর।


Magazine