কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): বাইরে বের হলে স্বামী হাত-পা মোজা পরতে বলে, কিন্তু গরমের কারণে স্ত্রী না পরলে কোনো পাপ হবে কি?

উত্তর: কব্জি পর্যন্ত হাত ও মুখমণ্ডল খোলা জায়েয হলেও তাক্বওয়ার দাবি এটাই যে হাত-পায়ে মোজা পরে এবং মুখমণ্ডল ঢেকে বের হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা ইফকের ঘটনায় বলেন, তিনি (ছাফওয়ান) আমাকে চিনতে পেরে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লে আমি তা শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম (ছহীহ বুখারী, হা/৩৮৩৫)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হজ্জের ব্যাপারে বলেন, আমাদের সামনে কোনো পুরুষ এলে আমরা মুখের উপর কাপড় ঝুলিয়ে দিতাম। যখন আমরা ওদের সামনে চলে যেতাম, তখন মুখমণ্ডল খুলে রাখতাম (আবূ দাঊদ, হা/১৫৬২)। এজন্য স্বামীর নির্দেশ মান্য করে মোজা পরেই বাহিরে বের হওয়া উচিত।

প্রশ্নকারী : সাকিবুল হাসান

ঢাকা।


Magazine