উত্তর : এ ব্যাপারে বর্ণিত হাদীছটি হলো, ‘কোনো মুসলমান যদি জুম‘আর দিনে বা রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিৎনা হতে রক্ষা করেন’ (মুসনাদে আহমাদ, হা/৬৫৮২; তিরমিযী, হা/১০৭৪; মিশকাত, হা/১৩৬৭; ছহীহুল জামে‘, হা/৫৭৭৩)। অর্থাৎ আল্লাহ তা‘আলা এ দিনের বরকতে মুমিন ব্যক্তিদের মধ্যে যাকে ইচ্ছা তাকে কবরের ফিৎনা বা আযাব থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ (মির‘আতুল মাফাতীহ, ৪/৪৪০ পৃঃ)। উক্ত হাদীছটির সনদের ব্যাপারে বিতর্ক থাকলেও বিভিন্ন সূত্রে বর্ণিত হওয়ার কারণে শায়খ নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ হাদীছটিকে ‘হাসান’ হিসাবে উল্লেখ করেছেন।
-সাজ্জাদ হোসাইন
মাসিমপুর, দিনাজপুর।
