উত্তর : এ কথা ঠিক যে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা কাবীরা গুনাহ (ছহীহ বুখারী, হা/৬৮৫৭; ছহীহ মুসলিম, হা/৮৯; মিশকাত, হা/৫২)। তবে অন্য হাদীছে ‘আস্তাগফিরুল্লাহ হিল্লাযি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল ক্বাইয়ূম ওয়া আতুবু ইলায়হি’ পাঠকারীকে জিহাদের ময়দান হতে পলায়নকারীর মতো বড় পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে (তিরমিযী, হা/৩৫৭৭; আবুদাঊদ, হা/১৫১৭; মিশকাত, হা/২৩৫৩)। এর সমাধান হলো, প্রথমোক্ত হাদীছ দ্বারা জিহাদের ময়দান হতে পলায়ন করা একটি মারাত্মক বড় পাপ তা বুঝানো হয়েছে। এ ছাড়া উক্ত দু‘আটির ক্ষমতা বুঝানো হয়েছে যে, দু‘আটি প্রতিদিন ১০০ বার পাঠকারীর সকল বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। পাপ যত বড়ই হোক না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন। সুতরাং দুই হাদীছের মধ্যে কোনো বিরোধ নেই।
-মুজাহিদ
সাপাহার, নওগাঁ।
