কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : মৃত ব্যক্তির লাশ বহনের সময় উচ্চৈঃস্বরে কোনো দু‘আ বা যিকির-আযকার করা যাবে কি?

উত্তর : না, লাশ বহন করার সময় উচ্চৈঃস্বরে বা নিমণস্বরে কোনো দু‘আ বা যিকির করা যাবে না। এমন আমল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। এমন আমল কেউ করলে তা বিদ‘আত হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যার উপর আমার নির্দেশ নেই সেটি প্রত্যাখাত’ (মুসলিম, হা/১৭১৮)।

-আল-আমীন তুষার

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।

Magazine