কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : অপরিষ্কার জামা-কাপড় পড়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : পরিষ্কার-পরিচছন্নতা ঈমানের অঙ্গ। তাই সর্বদাই পরিষ্কার থাকার প্রতি যত্মবান হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সর্বোত্তম পোশাক পরিধান করে ছালাত আদায় করাই উত্তম। মহান আল্লাহ বলেন, ‘তোমরা ছালাতের সময় সুন্দর পোশাক পরিধান কর’ (আ‘রাফ, ৭/৩১)। তবে জামা-কাপড় যদি এমন অপরিষ্কার হয়, যা থেকে দুর্গন্ধ ছড়ায় না। তাহলে তা পরে ছালাত আদায় করা যাবে।

-সোহানুর রহমান

বাঘা, রাজশাহী।


Magazine