উত্তর : বিবাহের সময় কনেকে দ্বীনদার যেকোনো নারী সাজাতে পারে। মা আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর বিয়ের সময় মদীনার আনছারী মহিলারা তাকে সাজিয়েছিলেন (ছহীহ মুসলিম, হা/১৪২২; ছহীহ ইবনে হিববান, হা/৭০৯৭)। তবে যে সকল নারীর চরিত্রে অর্ধনগ্নতা, অশ্লীলতা ও বেহায়াপনা মিশে আছে অথবা নারীদের শারীরিক বৈশিষ্টের কথা স্বামীর সামনে গিয়ে প্রকাশ করার অভ্যাস আছে, তাদের মাধ্যমে নববধুকে সাজানো যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো নারী অপর নারীর শরীর স্পর্শ করে স্বামীর সামনে যেন তা বর্ণনা না করে। কারণ হতে পারে স্বামী উক্ত নারীকে অন্তরের চোখ দিয়ে দেখতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/৫২৪০; মিশকাত, হা/৩০৯৯)।
-আরাফাত রহমান
ডাকবাংলা, ঝিনাইদহ।
