উত্তর : আরবী ‘সালাফ’ ও ‘ছালেহীন’ শব্দদ্বয় দ্বারা গঠিত উর্দূ সম্বন্ধপদ ‘সালাফে ছালেহীন’। যার অর্থ উত্তম পূর্বপুরুষগণ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষায় হিজরী তৃতীয় শতাব্দীর শেষ অবধি ছাহাবী, তাবেঈ এবং তাবে-তাবেঈনের তিনটি যুগ অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিজরীকাল ছিল মুসলিম উম্মাহর জন্য দ্বীনদার, পরহেযগার ও উত্তম মানুষদের যুগ (ছহীহ বুখারী, হা/২৬৫২; ছহীহ মুসলিম, হা/৬৬৮৫)। তাই এই তিনটি যুগে বসবাসকারী ছাহাবী, তাবেঈ এবং তাবে-তাবেঈনকে ‘সালাফে ছালেহীন’ বলা হয়।
-আব্দুল কাদের
বৃ-কুষ্টিয়া, বগুড়া।
