উত্তর : তারা ইসলাম থেকে বহির্ভূত নয়। বিধায় তাদের জানাযা পড়া যায়। কেননা আল্লাহ চাইলে তাদের ক্ষমা করতে পারেন। উবাদাহ ইবনু সামিত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি একদল লোকের সঙ্গে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বায়‘আত করেছি। তিনি বললেন, আমি তোমাদের বায়‘আত এ শর্তে কবুল করছি যে, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, যেনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, তোমাদের হাত ও পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের ব্যাপারে কোনো অপবাদ রটনা করবে না, কোনো ন্যায়সঙ্গত কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের যারা এসব পূর্ণ করবে, আল্লাহর কাছে তার প্রতিদান আছে। আর কেউ এসব জিনিসের কোনোটায় জড়িয়ে পড়লে তাকে যদি সে জন্য দুনিয়ায় শাস্তি দেওয়া হয়, তাহলে তা হবে তার জন্য কাফফারা এবং পবিত্রতা। আর যাদের দোষ আল্লাহর ঢেকে রাখেন সেটি আল্লাহর ইচ্ছাধীন। ইচ্ছা করলে শাস্তি দিবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন (ছহীহ বুখারী, হা/৭৪৬৮)।
-আব্দুর রউফ মন্ডল
কালাই, জয়পুরহাট।
