কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : ‘যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াক্বি‘আহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না’-মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?

উত্তর : না, একথা সঠিক নয়। কেননা ‘প্রতি রাতে সূরা ওয়াক্বি‘আহ পাঠ করলে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়’- মর্মে বর্ণিত হাদীছগুলো যঈফ (সিলসিলা যঈফাহ, হা/২৮৯; ছহীহ ও যঈফ আল-জামেঊছ ছগীর, হা/১২৫৪৬; মিশকাত, হা/২১৮১)। ইমাম আহমাদ, আবু হাতেম, বায়হাক্বী (রহিঃ) প্রমুখ হাদীছ বিশারদগণের নিকটে চারটি কারণে হাদীছটি যঈফ। আর তা হল, (১) হাদীছটির একজন বর্ণনাকারীর পরিচয়ের ক্ষেত্রে অনিশ্চয়তা, (২) বর্ণনাকারীদের দুর্বলতা, (৩) সনদের বিচিছন্নতা এবং (৪) হাদীছের মতনের অসামঞ্জস্যতা (মীযানুল ই‘তিদাল, ৩/২৬৫ পৃ., আল- মুন্তাখাব লি-ইবনুল কুদামা, পৃ. ১১৬)। 

-মাজহারুল ইসলাম

শিবগঞ্জ, বগুড়া।


Magazine