কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): বিয়ের সময় যে কাবিন করা হয়, সেটা যদি কেউ আদায় না করে মারা যায়, তাহলে তার বিধান কী?

উত্তর: প্রশ্নে কাবিন দ্বারা উদ্দেশ্য মোহর। মোহর স্ত্রীর হক্ব। স্বামী যদি মোহর আদায় না করে ইন্তিকাল করে, তাহলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তা আদায় করতে হবে (আন-নিসা, ৪/১১)। এক্ষেত্রে যদি তার রেখে যাওয়া সম্পত্তি যথেষ্ট না হয়, তাহলে তার সন্তান বা ওয়ারিছগণ তা আদায় করবে। যদি তারা আদায় না করে, তাহলে উক্ত মৃত ব্যক্তি দায়মুক্ত সাব্যস্ত হবে না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ، حَتَّى يُقْضَى عَنْهُ. ‘মুমিন ব্যক্তির প্রাণ তার ঋণের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকে; যতক্ষণ না সেই ঋণ পরিশোধ করা হয়’ (তিরমিযী, হা/১০৭৮)।

প্রশ্নকারী : মিনহাজ

নরসিংদী।


Magazine