উত্তর: বার্ধক্যের কারণে বা এমন অসুস্থতার কারণে যা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এমন ব্যক্তি ছিয়াম পালন করতে অক্ষম হলে ফিদইয়া (একজন মিসকীনের খাবার) দিতে হবে (ছহীহ বুখারী, হা/৪৫০৫)। আল্লাহ তাআলা বলেন, ‘আর যাদের জন্য ছিয়াম কষ্টসাধ্য তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদইয়া তথা একজন মিসকীনকে খাদ্য দান করা’ (আল-বাকারা, ২/১৮৪)।
প্রশ্নে উল্লিখিত ব্যক্তি মিসকীন হলে সে তা ভক্ষণ করবে, এটা হলো ছিয়াম পালন না করার জরিমানা। তার পক্ষ থেকে কাউকে ছিয়াম রাখতে হবে এমন বিধান নেই। আর সে যদি মিসকীন না হয়, তাহলে সমাজের কোনো মিসকীনকে দিয়ে দিবে। ফিদইয়া হলো একজন মিসকীনকে সোয়া এক কেজি খাদ্য প্রদান করবে (দারাকুত্বনী, হা/২৪০৬, সনদ ছহীহ; ইরওয়া, হা/৯১২)। তবে বেশিও দিতে পারে।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
