কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫): কোনো এক বক্তা বলেছেন, মুতাওয়াতির হাদীছও যঈফ হয়। মুতাওয়াতির হাদীছ কি যঈফহয়?

উত্তর: মুতাওয়াতির হাদীছকে যঈফ বলা- এ বিষয়ে জ্ঞান না থাকার প্রমাণ হতে পারে বা আক্বীদায় ত্রুটি আছে এমন হতে পারে। কেননা মুতাওয়াতির হাদীছ হলো এমন হাদীছ, যা প্রতিটি যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছেন যে, তাদের সকলের পক্ষে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা বা মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। এই বর্ণনার শৃঙ্খল শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে থাকে এবং বর্ণনাকারীদের বর্ণনা প্রত্যক্ষ ইন্দ্রিয়-জ্ঞান (যেমন দেখা, শোনা ইত্যাদি) এর উপর ভিত্তি করে হয়। সুতরাং মুতাওয়াতির হাদীছ এমন অপরিহার্য ও নিশ্চিত জ্ঞান প্রদান করে, যার সত্যতায় একজন মানুষ অবশ্যম্ভাবী দ্বিধাহীনভাবে বিশ্বাস করতে বাধ্য হয়। তাই এর রাবীদের বিষয়ে অনুসন্ধান না করেই এর ওপর আমল করা ওয়াজিব এবং তা যঈফ হয় না।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine