কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): বিয়ের সময় আমাকে তাফউইযে তালাকের অধিকার দেওয়া হয়েছিল (যদি ভরণপোষণ না দেওয়া হয় বা দাম্পত্য জীবন সুখি না হয়)। স্বামীর সঙ্গে ঝগড়ার পর এক ভিডিওতে দেখি মেয়ের পক্ষ থেকে তালাক গ্রহণ করা হচ্ছে। এরপর বারবার আমার মনেও অজান্তে উচ্চারণ হয়, ‘আমি তোমার থেকে তালাক গ্রহণ করিলাম’। যেখানে আমার সত্যিকারের ইচ্ছা ছিল না। যদি শর্ত পূরণও হয়ে থাকে, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে নয়, শুধু ওয়াসওয়াসার কারণে এই কথা বলেছি, তখন আমার তালাক কি কার্যকর হয়েছে? আর তাফউইযে তালাকের বিধান কী?

উত্তর: স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার কোনো বিধান ইসলামে নেই। এ শর্তের ভিত্তিতে বিবাহ সম্পূর্ণ হলে বিবাহ বিশুদ্ধ হবে না। বরং ইসলামে খোলা তালাকের বিধান রয়েছে (ছহীহ বুখারী, হা/৫২৭৩)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine