উত্তর: কোনো নারী যদি লজ্জাস্থানে কিছু প্রবেশ করায় এবং এর ফলে উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে শুধু উত্তেজনা সৃষ্টির কারণে গোসল ফরয হবে না; বরং অর্গাজম (বীর্যপাত) হলে গোসল ফরয হবে (ছহীহ বুখারী, হা/১৩০)। উল্লেখ্য, উক্ত কাজ হস্তমৈথুনের শামিল, যা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসীগণ ছাড়া; এতে তারা নিন্দনীয় হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী’ (আল-মুমিনূন, ২৩/৫; আহকামুল কুরআন, ইবনুল আরাবী, ৩/৩১৫; তাফসীরে কুরতুবী, ১২/১০৬)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
খুলনা।
