উত্তর: মীক্বাত থেকে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর যেকোনো প্রান্ত হতে জলপথ, স্থলপথ বা আকাশপথে হজ্জ বা উমরার উদ্দেশ্যে মক্কায় আসতে চাইলে এসব মীক্বাত অথবা তার বরাবর স্থান হতে ইহরাম বাঁধতে হবে। বাড়ি, বিমানবন্দর বা অন্য কোনো স্থান থেকে ইহরাম বাঁধা বৈধ হবে না এবং এভাবে ইহরাম বেঁধে হজ্জ বা উমরা করলে করলে হজ্জ বা উমরা সঠিক হবে না (ছহীহ বুখারী, হা/১৫২৪)। এছাড়া বিমানেও ইহরামের ঘোষণা দেওয়া হয়। বিমান যদি দোহা থেকে ট্রানজিট নিয়ে জেদ্দায় যায় তাহলে মীক্বাত হবে ক্বরনুল মানাযিল, যা এখন ‘সায়লুল কাবীর’ নামে প্রসিদ্ধ। মক্কা থেকে এর দূরত্ব ৭৮ কিলোমিটার। তবে ইহরামের পোশাক সুবিধামতো যেকোনো স্থানে পরতে পারে। ইহরামের পোশাক পরা ও ইহরাম বাঁধা এক নয়।
প্রশ্নকারী : মাঈন উদ্দিন
