উত্তর : হ্যাঁ, পাপ হবে। কারণ এটা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ। উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার ইচ্ছা রাখে, তারা যেন যিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে’ (ছহীহ মুসলিম, হা/১৫৬৫; মিশকাত, হা/১৪৫৯)। তবে কোনো কুরবানীদাতা ভুলবশত বা অজ্ঞতার কারণে তা কাটে তাহলে পাপী হবেন না। কিন্তু নেকী থেকে বঞ্চিত হবেন। আর যদি ইচ্ছাপূর্বক তা করেন তাহলে আল্লাহ্র নিকট ক্ষমা চেয়ে নিতে হবে।
-আক্কাস আলী
আত্রাই, নওগাঁ।
