উত্তর : এমর্মে নির্ধারিত কোন দু‘আ নেই। তবে তার জন্য যেকোন কল্যাণের দু‘আ পড়া যাবে। আবু সালামা রাযিয়াল্লাহু আনহু-এর মৃত্যুর পর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা তোমাদের (মাইয়্যেতের) কল্যাণের জন্য দু‘আ কর। কারণ তোমরা যা বল তার উপর ফেরেশতাগণ আমীন বলেন (ছহীহ মুসলিম, হা/৯২০; মিশকাত, হা/১৬১৯)। তবে তাকে দাফনের পর اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَ ثَبِّتْهُ (আল্লাহুম্মাগ্ফির লাহূ ওয়া ছাবিবতহু) এবং জানাযার অন্যান্য দু‘আগুলোও ব্যক্তিগতভাবে পড়া যায় (আবুদাউদ, হা/৩২২১; মিশকাত, হা/১৩৩)। উল্লেখ্য যে, দাফনের পর সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা বিদ‘আত এবং বহুল প্রচলিত মাটি দেয়ার দু‘আটি নিতান্তই যঈফ যা পরিত্যাজ্য। দু‘আটি নিমণরূপ,
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرى
-আফরোজা
মান্দা, নওগাঁ।
