কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : কারণবশতঃ ফজরের ফরয ছালাত আদায়ের পর পূর্বের সুন্নাত আদায় করা যাবে কি?

উত্তর : কারণবশতঃ ফজরের ফরয ছালাতের পরেও পূর্বের সুন্নাত আদায় করা যায়। মুহাম্মাদ ইবরাহীম ক্বায়স ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফজরের পর দুই রাক‘আত ছালাত পড়তে দেখে বললেন, ফজরের ছালাত কি (ফরয) দুই রাক‘আতের পর আরও দুই রাক‘আত পড়ছ? উত্তরে সে বলল, আমি ফরযের পূর্বের দুই রাক‘আত (সুন্নাত) পড়িনি, তাই তা এখন পড়েনিলাম। (ক্বায়স বলেন, এটা শুনে) রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন (আবুদাঊদ, হ/১২৬৭; ইবনু মাজাহ, হা/১১৫৪; মিশকাত, হা/১০৪৪)।

-আব্দুল আজিজ

সৈয়দপুর, ঠাকুরগাঁও।


Magazine