উত্তর : চারা রাক‘আত জুম‘আর ছালাতের পূর্বে আদায় প্রসঙ্গে হাদীছ দুইটির একটি জাল ও অপরটি মুনকার (ইবনু মাজাহ, হা/১১১৯; ত্বাবারানী, হা/১২৬৭৪; নাছবুর রাইয়াহ, ২/২০৬)। জুম‘আর পূর্বে কত রাক‘আত পড়তে হবে, তা হাদীছে নির্দিষ্টভাবে বলা হয়নি। অতএব মুসল্লী যখন মসজিদে প্রবেশ করবে তখন থেকে ইমাম খুৎবা আরম্ভ করার পূর্ব পর্যন্ত যত ইচ্ছা ছালাত আদায় করতে পারবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি গোসল করে জুম‘আর ছালাতে আসবে, অতঃপর তার সাধ্যনুযায়ী ছালাত আদায় করবে তারপর ইমাম খুৎবা শেষ করা পর্যন্ত চুপ করে থাকবে। অতঃপর ইমামের সাথে ছালাত আদায় করবে, তার এই জুম‘আহ হতে পরবর্তী জুম‘আহর মাঝের পাপসমূহ ক্ষমা করা হবে এবং অতিরিক্ত আরও তিন দিনের পাপ ক্ষমা করা হবে’ (ছহীহ মুসলিম, হা/৮৫৭; মিশকাত হা/১৩৮২)।
-মাজহারুল ইসলাম
দিনাজপুর।
