উত্তর: মেয়ের বাবা ও দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল সম্পন্ন হলে, সাক্ষীদ্বয় ইজাব-কবুল সরাসরি শুনলে এবং কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেওয়া হলে ভিডিও কলেও বিবাহ শুদ্ধ হবে, বর কনে আলাদা জায়গায় থাকলেও (আবূ দাঊদ, হা/২০৮৫; তিরমিযী, হা/১১০১)। তবে হ্যাকিং, ভয়েস চেঞ্জ বা এডিটিং এর মাধ্যমে কোনো ধোঁকার আশ্রয় নেওয়া হলে বিবাহ বাতিল হবে।
প্রশ্নকারী : নুরুজ্জামান
মিরপুর-১০, ঢাকা-১২১৬।
