উত্তর: এই ধরনের উক্তি বলা মিথ্যা ও কুসংস্কারের অন্তর্ভুক্ত, যাতে গায়েব জানার দাবি করা এবং দ্বীনের নামে মনগড়া কথা বলা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আসমান ও যমিনে যারা আছে তারা গায়েব জানে না, একমাত্র আল্লাহ ছাড়া’ (আন-নামল, ২৭/৬৫)। তিনি আরও বলেন, ‘আর তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো না, যা তোমরা জান না’ (আল-আ‘রাফ, ৭/৩৩)। এমনকি তদন্ত ছাড়া কোনো ভিডিও শেয়ার করাও মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট (ছহীহ মুসলিম, হা/৫)। সুতরাং এই ধরনের ভিডিও শেয়ার করা যাবে না এবং শেয়ার না করলে কোনো ক্ষতি হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো সংক্রামক নেই এবং কুসংস্কারও নেই’ (ছহীহ বুখারী, হা/৫৭৫৭; ছহীহ মুসলিম, হা/২২২০)।
-আকিমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
