কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): নামের শেষে বিভিন্ন উপাধি, যেমন- মাদানী, সালাফী, কাসেমী, জিহাদী, সুফী, ফায়জী বা মাইজভান্ডারী এগুলো লাগানো যাবে কি? শরীআতে এর কোনো ভিত্তি আছে কি?

উত্তর: এগুলো নিসবত বা উপাধি ব্যবহার না করাই উত্তম। কেননা এটা অনেক সময় গর্বের কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব, তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক জানেন, মুত্তাকী কে’ (আন-নাজম, ৫৩/৩২)। বরং ব্যক্তির পরিচয় থাকবে বংশের পরিচয়ে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরী গোত্রের লোকদের ক্ষেত্রে الأشعريين (উচ্চারণ: আশআরিয়্যীন) শব্দ ব্যবহার করেছেন (ছহীহ বুখারী, হা/২৪৮৬)। তবে অহংকার ছাড়া কেউ করলে সমস্যা নাই।

-মাহিদুল ইসলাম

চট্রগ্রাম।


Magazine