উত্তর: পুরুষদেরকে পরনারী থেকে দৃষ্টি হেফাযত করতে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ‘মুমিনদেরকে বলে দিন, তারা যেন দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। তারা যা করে, সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত’ (আন-নূর, ২৪/৩০)। একজন ফার্মেসীতে কাজ করা ব্যক্তির কোনো প্রয়োজন নেই নারী কাস্টমারের দিকে তাকানোর। সুতরাং আপনার জন্য দৃষ্টি হেফাযত করা আবশ্যক।
প্রশ্নকারী : কাউসার ইসলাম
মাদারগঞ্জ, জামালপুর।
