কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): ভ্রমণে বের হওয়ার সময় ছালাত কি একাকী পড়বে, নাকি জামাআতে পড়তে হবে? কোনটি উত্তম?

উত্তর: ভ্রমণে বের হওয়ার সময় যদি যথেষ্ট সময় থাকে এবং জামাআতে ছালাত আদায় করলে পরিবহনে যথাসময়ে উপস্থিত হতে সমস্যা না হয়, তাহলে জামাআতের সাথে ছালাত আদায় করা উত্তম। আর যদি সমস্যা হয়, তাহলে একাকী ছালাত আদায় করতে পারে অথবা দুই ছালাত একত্রে আদায় করতে পারে। অর্থাৎ যোহরের সময় সফরে বের হলে এবং সুযোগ থাকলে যোহরের সময়ে যোহর এবং আছর একত্রে আদায় করবে এবং কছর করবে (যোহর দুই রাকআত এবং আছর দুই রাকআত আদায় করবে)। আর যদি মাগরিবের সময় সফরে বের হয়, তাহলে এশার ওয়াক্তে মাগরিব ও এশা একত্রে আদায় করবে। এক্ষেত্রে মাগরিব তিন রাকআত এবং এশা দুই রাকআত আদায় করবে (ছহীহ বুখারী, হা/১০৯১, ১১০৭)।

প্রশ্নকারী : মোকছেদুল

 পিরোজপুর।


Magazine