কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমার সাড়ে সাত ভরির চেয়ে কিছু কম স্বর্ণ আছে সেটাকে রুপার মূল্যে ট্রান্সফার করলে সাড়ে ৫২ তোলার চেয়েও বেশি হয়। এ ক্ষেত্রে কি আমার যাকাত দিতে হবে?

উত্তর : স্বর্ণকে রৌপ্যের মূল্যে ট্রান্সফার করা যাবে না। কেননা স্বর্ণ ও রৌপ্যের যাকাতের নিছাব ভিন্ন ভিন্ন। স্বর্ণের যাকাতের নিছাবের পরিমাণ ২০ দীনার তথা সাড়ে ৭ তোলা বা ৮৫ গ্রাম। আর রৌপ্যের যাকাতের পরিমাণ ২০০ দিরহাম তথা সাড়ে ৫২ তোলা বা ৫৯৫ গ্রাম, যা মালিকানায় পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে। এর চেয়ে পরিমাণে কম হলে যাকাত আবশ্যক নয়। রাসূল ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেন, ‘২০ দীনারের কম স্বর্ণে কোনো যাকাত নেই। যদি কোনো ব্যক্তির নিকট স্বর্ণ এক বছর যাবৎ থাকে, তাহলে তাকে অর্ধ দীনার যাকাত দিতে হবে। এরপর যা বৃদ্ধি পাবে তার হিসাব ঐ অনুপাতে হবে’ (আবূ দাঊদ, হা/১৫৭৩ সনদ ছহীহ; বুলূগুল মারাম, হা/৬০৬)। যেহেতু স্বর্ণ নিছাব পরিমাণ হয়নি, সেহেতু উক্ত স্বর্ণের যাকাত দিতে হবে না।

-শহিদুল ইসলাম রাজিব

কামারখন্দ, সিরাজগঞ্জ।


Magazine