কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): মৃত্যুর পর শাস্তি বা ভালো কাজের প্রতিদান শরীরের উপর হয় নাকি রূহের উপর?

উত্তর: আল্লাহর শাস্তি ও নেকীর প্রতিদান রূহ ও শরীর উভয়ের উপরই প্রযোজ্য। আবার রূহ শরীর থেকে আলাদা হয়ে একা নেয়ামত ও শাস্তি ভোগ করে এবং শরীরের সঙ্গে যুক্ত হয়েও ভোগ করে (মাজমূউল ফাতাওয়া ইবনে তায়মিয়্যাহ, ৪/২৮২)। রূহ ও শরীর উভয়ের উপর শাস্তির দলীল হলো ঐ সমস্ত হাদীছ যাতে ব্যক্তির কবরে শাস্তির কথা এসেছে, সেখানে তাদের রূহ ও শরীরকে আলাদা করে বলা হয়নি (ছহীহ বুখারী, হা/১৩৩৮)। আর এককভাবে রূহের নেয়ামত উপভোগ বা শাস্তির আস্বাদনের দলীল হলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুমিন ব্যক্তির রূহ একটি পাখির আকৃতিতে জান্নাতের বৃক্ষে যুক্ত থাকবে। শেষে উত্থিত হওয়ার দিন তার রূহ তার দেহে ফিরে আসবে’ (ইবনু মাজাহ, হা/৪২৭১)।

প্রশ্নকারী : বাদরুল ইসলাম সাদিক

সলঙ্গা, সিরাজগঞ্জ।

Magazine