কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭): মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক শিক্ষকতা করতে পারবে কি? দলীলসহ জানাবেন।

উত্তর: মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক শর্তসাপেক্ষে শিক্ষকতা করতে পারবে। উল্লেখযোগ্য শর্ত হলো-

১. ফিতনামুক্ত পরিবেশ হতে হবে।

২. পর্দার আড়ালে থেকে দারস প্রদান করতে হবে।

৩. অপ্রয়োজনীয় কথা বলা যাবে না।

৪. ছাত্রীরা কোমল স্বরে বা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না (আল-আহযাব, ৩৩/৩২, ৫৩; তাফসীরে কুরতুবী, ১৪/২২৭; ছহীহ বুখারী, হা/১০১)। তবে বর্তমান ফিতনার যুগে মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকা দ্বারাই পাঠ প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। 

প্রশ্নকারী : শাহীন

দিনাজপুর।

Magazine