উত্তর: এটি একটি বানোয়াট দু‘আ। তারাবীহর ছালাতে প্রতি চার রাকআত শেষে নিয়ম করে এই দু‘আ পাঠ করা বিদআত। কেননা এ ব্যাপারে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ছহীহ হাদীছ পাওয়া যায় না। বরং ছালাত শেষে ছহীহ হাদীছে বর্ণিত দু‘আগুলো পাঠ করা সুন্নাত।
প্রশ্নকারী : সুমন রানা
রংপুর।
