কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে ইমাম বুখারী (রহঃ)-এর অভিমত কী?

উত্তর : মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে ইমাম বুখারী (১৯৪-২৫৬ হিঃ) বলেন, জাবের (রাঃ) বর্ণিত হাদীছে উল্লেখিত বিজয়ী কাফেলা হল, আছহাবুল হাদীছ (শারফু আছহাবিল হাদীছ; সিলসিলা ছহীহাহ হা/২৭০-এর আলোচনা দ্রঃ)। উল্লেখ্য যে, উক্ত হাদীছের আলোচনায় তিনি ছহীহ বুখারীর মধ্যে বলেছেন, তারা ‘আহলুল ইলম’ (বুখারী হা/৭৩১১-এর আলোচনা, ২/১০৭৮ পৃঃ)। আলবানী (রহঃ) উক্ত বৈপরীত্যের সমাধান দিয়ে বলেন, ‘উভয়ের মাঝে কোন পার্থক্য নেই। ‘আহলুল ইলম’ যারা তারাই ‘আহলেহাদীছ’ (সিলসিলা ছহীহাহ হা/২৭০-এর আলোচনা দ্রঃ)। উল্লেখ্য, এখানে ‘আহলেহাদীছ’ বলতে নির্দিষ্ট কোন দলকে বুঝানো হয়নি।

প্রশ্নকারী : সুলাইমান

সাতমাথা, বগুড়া।


Magazine