কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): চা পাতা ও মেহেদি দিয়ে পাকা চুল রং করা যাবে কি? করলে কি ছালাত হবে?

উত্তর: চা-পাতা ও মেহেদি ব্যবহার করে পাকা চুল রং করা জায়েয। এতে ওযূ বা ছালাতের কোনো অসুবিধা হবে না। বরং পাকা চুল পরিবর্তনের জন্য মেহেদি ও কাতাম (এক ধরনের ঘাসের রস) ব্যবহার করার ব্যাপারে হাদীছে উৎসাহ দেওয়া হয়েছে। আবূ যার গিফারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা পাকা চুল পরিবর্তনের জন্য যে বস্তু ব্যবহার কর, তার মধ্যে সর্বোত্তম হলো মেহেদি ও কাতাম (এক ধরনের ঘাসের রস)’ (আবূ দাঊদ, হা/৪২০৫)। তবে পাকা চুল খাঁটি কালো রং করা থেকে বিরত থাকতে হবে। জাবির রাযিয়াল্লাহু আনহু বলেন, আবূ কুহাফা রাযিয়াল্লাহু আনহু-এর মাথা ও দাড়ির চুল সম্পূর্ণ সাদা হয়ে গেলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এটিকে কোনো কিছু দ্বারা পরিবর্তন করো, তবে কালো রং থেকে বেঁচে থাকো’ (ছহীহ মুসলিম, হা/২১০২)। অতএব, মেহেদি ও চা-পাতাসহ বৈধ উপকরণ দ্বারা পাকা চুল রং করা জায়েয এবং এতে ছালাতের কোনো সমস্যা নেই; তবে খাঁটি কালো রং ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : আবু বকর

মিরপুর, ঢাকা।


Magazine