উত্তর : মৃত ব্যক্তির জানাযা সামনে রেখে শুধু মৃত ব্যক্তির উপর কোন আছে কি না, তা জানতে চাওয়া ছাড়া কোন বক্তব্য দেয়া যাবে না। সালামা ইবনু আক্বওয়া রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কাছে বসা ছিলাম। তখন একটি জানাযা নিয়ে আসা হল। লোকেরা বলল, হে রাসূল! এর জানাযা পড়ুন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার কি কোন ঋণ আছে? তারা বলল, না। আবার জিজ্ঞেস করলেন, সে কি কোন কিছু রেখে গেছে? লোকেরা বলল, না। তখন তিনি তার জানাযা পড়ালেন। অতঃপর, আরেকটি জানাযা আসা হল। লোকেরা বলল, হে রাসূল! এর জানাযা পড়ুন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার কি কোন ঋণ আছে? তারা বলল, হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, সে কি কোন কিছু রেখে গেছে? লোকেরা বলল, হ্যাঁ, তিন দীনার। তখন তিনি তার জানাযা পড়ালেন। এরপর তৃতীয় আরেকটি জানাযা নিয়ে আসা হল। লোকেরা বলল, হে রাসূল! এর জানাযা পড়ুন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সে কি কোন কিছু রেখে গেছে? লোকেরা বলল, না। আবার জিজ্ঞেস করলেন, তার কি কোন ঋণ আছে? তারা বলল, হ্যাঁ, তিন দীনার। আবু ক্বাতাদাহ রাযিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ্র রাসূল! আপনি তার জনাযা পড়ুন, আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিচ্ছি। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা পড়ালেন (ছহীহ বুখারী, হা/২২৮৯; মিশকাত, হা/২৯০৯)।
-হাশমত বিন আব্দুল মুমিন
চারঘাট, রাজশাহী।
