উত্তর : না, তিনি আত্মহত্যার অপরাধের শাস্তি পাবেন না। বরং তিনি শহীদের মর্যাদা পেতে পারেন। কেননা তিনি আত্মহত্যার জন্য পানিতে ঝাপ দেননি। বরং তিনি সন্তানকে উদ্ধার করার জন্য ঝাপ দিয়েছিলেন। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শহীদ পাঁচ ব্যক্তি (১) যে মহামারীতে মারা গেছে (২) যে পেটের অসুখে মারা গেছে (৩) যে পানিতে ডুবে মারা গেছে, (৪) যে দেয়াল চাপা পড়ে মারা গেছে এবং (৫) যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় যুদ্ধে মারা গেছে’ (ছহীহ বুখারী, হা/২৮২৯; ছহীহ মুসলিম, হা/১৯১৪; মিশকাত, হা/১৫৪৬)।
-আব্দুল্লাহিল কাফী
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
